বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৪৯৪ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালীর আম চাষী মোকছেদ মোড়লের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে,উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। তাই গুণগত মানের আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাত ভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার।

আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে, ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ৯ মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১১ মে গোবিন্দভোগ, ২২মে হিমসাগর, ন্যাংড়া আম ২৯ মে, আমরুপালি আম ১০ জুন নির্ধারণ করা হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2022 Somoyersonglap.com
Design & Development BY Hostitbd.Com